বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

জোটগত অবস্থা এগিয়ে বিরোধী শিবির একক দল হিসাবে শীর্ষে মেলোনি

আপডেট:

রোম ডেস্ক:​ইতালির রাজনৈতিক দলগুলোর জোটগত জনপ্রিয়তায় বড় পরিবর্তন এসেছে। ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোটকে পেছনে ফেলে এগিয়ে গেছে বিরোধী দলগুলোর ‘কাম্পো লার্গো’ জোট।‘কাম্পো লার্গো’ জোট: ৪৪.৬% সমর্থন নিয়ে শীর্ষে রয়েছে।
​সরকারি মধ্য-ডানপন্থী জোট: ৪৩.৮% সমর্থন নিয়ে সামান্য পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।একক দল হিসেবে শীর্ষে মেলোনি, তবে চমক ভানাচ্চির
​একক দল হিসেবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল শীর্ষস্থান ধরে রাখলেও, সবচেয়ে বড় চমক দেখিয়েছে রবার্তো ভানাচ্চির নতুন রাজনৈতিক দল।
​ব্রাদার্স অফ ইতালি: প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এই দল ২৮.২% ভোট নিয়ে এখনো দেশের সবচেয়ে জনপ্রিয় দল।​ডেমোক্রেটিক পার্টি (PD) প্রধান বিরোধী দল হিসেবে তারা কিছুটা পিছিয়ে ২১.৭% সমর্থন পেয়েছে।
​ফুতুরো নাজিওনালে: রবার্তো ভানাচ্চির নেতৃত্বাধীন এই দলটিই জরিপে একমাত্র দল হিসেবে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে তাদের জনসমর্থন দাঁড়িয়েছে ৪.৯%-এ​বিশ্লেষকদের মতামত: জেনারেল ভানাচ্চির দল প্রথমবারের মতো ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক দল ‘লিগা’-কে তীব্র টক্কর দিচ্ছে। দলটি এখন ৫ শতাংশের প্রতীকী সীমা ছোঁয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।
​লিগা ও গ্রিন-লেফট অ্যালায়েন্সের হাড্ডাহাড্ডি লড়াই
​জরিপে মাত্তেও সালভিনির দল লিগা এবং গ্রিন-লেফট অ্যালায়েন্সের মধ্যে জনপ্রিয়তার ব্যবধান নাটকীয়ভাবে কমে এসেছে।লিগা: ৬.৫% সমর্থন।গ্রিন-লেফট অ্যালায়েন্স: ৬.৪% সমর্থন।দুই দলের মধ্যে জনপ্রিয়তার ব্যবধান এখন মাত্র ০.১ শতাংশ।​ছোট দলগুলোর মধ্যে তেমন কোনো বড় উত্থান আজিয়োনে ৩% সমর্থন নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রেখেছে।​ইতালিয়া ভিভা মাত্তেও রেনজির এই দলটির সমর্থন সামান্য কমে ২.৩%-এ নেমে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত