রোম:ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন নীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অভিবাসন প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট, দায়িত্বশীল এবং নাগরিকদের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঢেলে সাজানোর যে লক্ষ্য ইতালি নিয়েছিল, তা এখন বাস্তব রূপ পেতে শুরু করেছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য-উপাত্ত এই ইতিবাচক পরিবর্তনের সাক্ষ্য দিচ্ছে।অপরাধ চক্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপ আহবান জানান প্রধানমন্ত্রী মেলোনি। তিনি আরো বলেন অভিবাসী পাচারের সাথে জড়িত অপরাধমূলক নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে সম্প্রতি নতুন কিছু নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। ইতালীয় সরকারের মতে, এই পদক্ষেপটি বর্তমান পরিস্থিতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে
”এই অপরাধী চক্রগুলোকে আঘাত করার অর্থ হলো সমস্যার একদম মূলে গিয়ে কাজ করা। কারণ এই দলগুলো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং নিরপরাধ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলে দেয়।”ইউরোপের নতুন
ইতালি সরকার শুরু থেকেই যে নীতিটির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিল, ইউরোপ অবশেষে সেই পথেই হাঁটতে শুরু করেছে। এখন মূল লক্ষ্য হলো মানব পাচারকারীদের কঠোরভাবে মোকাবেলা করা এবং এই বার্তাটি পুনর্ব্যক্ত করা যে—অভিবাসন প্রক্রিয়াকে অবশ্যই একটি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে, এটিকে কোনো তাৎক্ষণিক বা অনিয়ন্ত্রিত ঘটনা হিসেবে ছেড়ে দেওয়া যাবে না।ইতালি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এই লক্ষ্য অর্জনে কাজ চালিয়ে যাবে। দেশটির ভবিষ্যৎ পরিকল্পনার মূল স্তম্ভগুলো হলোসীমান্ত রক্ষা ইউরোপের বহিঃসীমান্তের নিরাপত্তা আরও জোরদার করা।অপরাধ দমন, মানব পাচারের সাথে জড়িত আন্তর্জাতিক অপরাধী সংস্থাগুলোকে নির্মূল করা।ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা দায়িত্বশীলতা ও মানবিকতার সংমিশ্রণে অভিবাসীদের প্রবাহ পরিচালনা করা, যেখানে একই সাথে থাকবে দূরদর্শিতা ও বাস্তবসম্মত অন্তর্দৃষ্টি।ইতালির এই দৃঢ় অবস্থান এবং ইউরোপের নীতিগত পরিবর্তন আগামী দিনে অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে একটি মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউরোপীয় অভিবাসন নীতিতে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান : প্রধানমন্ত্রী মেলোনির
আপডেট:

