নিজস্ব প্রতিবেদক :ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৬নং পাঠাননগর ইউনিয়নে বইছে আনন্দের হাওয়া। উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের খন্দকার বাড়ির জনাব ফয়েজ আহমেদ খোন্দকারের কনিষ্ঠ কন্যা রিহা খন্দকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করে পুনরায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন।তার এই অসামান্য সাফল্যে গোটা এলাকায়, বিশেষ করে স্থানীয় ‘পঞ্চগ্রামের’ সর্বস্তরের মানুষের মাঝে এক পজিটিভ বার্তা পৌঁছে গেছে— “কঠোর পরিশ্রম ও মেধা থাকলে যেকোনো স্বপ্নই ছোঁয়া সম্ভব।” রিহা খন্দকারের এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।রিহা খন্দকারের এই গৌরবময় সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন দৈনিক সকালের কণ্ঠ অনলাইন-এর প্রধান সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার (বুলেট) এবং প্রকাশক ও সম্পাদক শারমিন সুলতানা।এক যৌথ অভিনন্দন বার্তায় তারা বলেন, “রিহা খন্দকার আমাদের ফেনী তথা ছাগলনাইয়া উপজেলার গর্ব। তার এই মেধার স্বীকৃতি পঞ্চগ্রামের যুবসমাজ ও শিক্ষার্থীদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিশ্রম যে সফলতার চাবিকাঠি, তিনি তা প্রমাণ করে দেখিয়েছেন।”দৈনিক সকালের কণ্ঠ অনলাইন পরিবারের পক্ষ থেকে রিহা খন্দকারের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং আগামী দিনের সুন্দর পথচলার আন্তরিক প্রত্যাশা করা হচ্ছে।

