শনিবার, আগস্ট ৮, ২০২৬

জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার ইতালি ছাড় দেবে না

আপডেট:

রোম:জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার প্রশ্নে ইতালি যে কোনো ধরনের বৈদেশিক চাপ বা চরমপত্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইতালীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘প্যালাজো চিগি’ (Palazzo Chigi) থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্পেন সীমান্ত দিয়ে আসা তৃতীয় দেশের নাগরিকদের জন্য শেনগেন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ইতালি আপাতত পুনর্বিবেচনা করছে না।
​ইতালীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ই আগস্ট পর্যন্ত এবং যেকোনো মূল্যে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য নিরাপত্তা ও সন্ত্রাসী ঝুঁকি সম্পূর্ণরূপে দূর না হওয়া পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ বলবৎ থাকবে।
​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্প্যানিশ কর্তৃপক্ষের নিজস্ব তথ্য অনুযায়ী ১৫ই আগস্ট সিউটা (Ceuta) সীমান্ত দিয়ে ইউরোপের অভিমুখে নতুন করে অভিবাসীদের একটি বড় ঢেউ বা ঢল নামার আশঙ্কা রয়েছে। ইতালি সরকার সাফ জানিয়ে দিয়েছে— যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে যে ইতালির ওপর কোনো নিরাপত্তা বা সন্ত্রাসী হুমকি নেই এবং অনিয়মিত অভিবাসীদের কোনো নতুন ঢেউ ইউরোপীয় অঞ্চলে প্রবেশ করছে না, ততক্ষণ পূর্ববর্তী সিদ্ধান্ত বদলের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী চিগি প্রসাদ থেকে জোর দিয়ে বলা হয়, এই সিদ্ধান্ত মাদ্রিদের প্রতি কোনো বৈরী আচরণের বহিঃপ্রকাশ নয়। স্পেন ইতালির একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম রাষ্ট্র। অতীতে যেমন স্লোভেনিয়া সীমান্তের ক্ষেত্রে ইতালি সরকার এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইতালি ও স্পেনের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, এটিও ঠিক তেমনই একটি নিরাপত্তামূলক ব্যবস্থা।
​ইতালি সরকার স্পষ্ট করেছে যে, সব ধরণের ঝুঁকি দূর হলে মাদ্রিদের সঙ্গে পুনরায় গঠনমূলক সংলাপে বসতে তারা প্রস্তুত। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে যে, আকাশ ও সমুদ্রপথে চলাচলকারী স্পেনীয় ও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ওপর এই সীমান্ত নিয়মের কোনো প্রভাব পড়বে না এবং সীমান্ত কর্তৃপক্ষ তাদের চলাচলে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত