বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুনে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা আটক ৫৩ জন

আপডেট:

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে গুলশান-২ নম্বর এলাকায় ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টার থেকে তাদের আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। তিনি জানান, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে রাতে গুলশানে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন বয়সের ৫৩ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি।দাউদ হোসেন আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত