বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন প্রতিরোধ, মানবপাচার দমন এবং সীমান্তসংক্রান্ত অপরাধ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট ২০২৬, ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডি (CID) সদর দপ্তরে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে মি. জিউসেপ্পে দি জিওভান্নি এবং দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের প্রতিনিধি মিস ফ্রান্সেসকা কাজান।
এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে উঠে আসা প্রধান
মানবপাচার দমনে কঠোর অবস্থান: বিপজ্জনক সমুদ্রপথ বা অবৈধ উপায়ে ইউরোপে অনুপ্রবেশ বন্ধে দুই দেশের পুলিশ সংস্থা সরাসরি তথ্য আদান-প্রদান ও সমন্বিত অভিযান পরিচালনা করবে।দক্ষ কর্মীদের জন্য বৈধ সুযোগ প্রসার: অবৈধ অনুপ্রবেশ রোধ করা সম্ভব হলে বাংলাদেশী দক্ষ কর্মীদের জন্য ইতালিতে বৈধ কাজের সুযোগ ও কোটা আরও সম্প্রসারিত হবে। ভুয়া ভিসা, জাল নথিপত্র এবং মানবপাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে সিআইডি ও ইতালীয় পুলিশ যৌথভাবে তাৎক্ষণিক কঠোর আইনি পদক্ষেপ নেবে।নিরাপদ অভিবাসনের আহ্বান: প্রবাস গমনেচ্ছুদের কোনো অবৈধ পথ বা প্রলোভন সৃষ্টিকারী দালালের ফাঁদে না পড়ে পররাষ্ট্র ও প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত বৈধ ও সরকারি ইমিগ্রেশন চ্যানেল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
অবৈধ অভিবাসন প্রতিরোধ বৈধ অভিবাসন নিয়ে ইতালি ও বাংলাদেশর বৈঠক
আপডেট:

