শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

কিশোরগঞ্জ- ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুজিবুল হক চুন্নু

আপডেট:

দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল(কিশোরগঞ্জ):
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের-১৬৪ কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল-সাচাইল সদর ইউপি চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ, জাওয়ার ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রতন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঞা, দামিহা ইউপি সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া, তাড়াইল উপজেলা যুব সংহতির সভাপতি আশরাফুল আলম রুবেল, ছাত্র সমাজের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রাজু শিকদার সহ জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তাৎক্ষণিক ‘ভি’ চিহ্ন দেখিয়ে বিপুল ভোটে জাতীয় পার্টির লাঙ্গল মার্কাকে জয়যুক্ত করার জন্য সকলের দোয়া কামনা করেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মুজিবুল হক চুন্নু বিগত ১৫ বছররে উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ০৭ জানুয়ারী আবারো লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে করিমগঞ্জ-তাড়াইল উপজেলাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত