বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, মাদক কারবারি পলাতক

আপডেট:

​নিজস্ব প্রতিবেদক, ফেনী | ১১ মার্চ, ২০২৬
​ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১০ মার্চ) রাতে ইউনিয়নের ভূইঞাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​ডিএনসি ফেনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত কাজিরবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূইঞাপাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি রেইডিং টিম। মাদক কারবারি মো. রাজনের বসতঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৭২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ৪০.৫ লিটার।
​অভিযুক্তের পরিচয় অভিযান চলাকালে ডিএনসি টিমের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. রাজন (৩৬) কৌশলে পালিয়ে যায়। রাজন ওই এলাকার আনামত উল্লাহর ছেলে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত