আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, সাফার সাবেক প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন বঞ্চিত হওয়ার পর মাননীয় নেত্রীর সিদ্ধান্তের প্রতি আস্থা,বিশ্বাস,শ্রদ্ধা,ভক্তি রেখে স্বতন্ত্র প্রার্থী হননি,যদিও এ নির্বাচনে অংশগ্রহনের সুযোগ রেখে দলীয় সিদ্বান্ত বলবৎ আছে ।তিনি দীর্ঘ ৫ বছর যাবত তৃনমুল পর্যায়ে জনকল্যানমুলক কাজ সহ জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারনায় গ্রামগঞ্জে, হাট বাজারে কাজ করে যাচ্ছেন ও প্রার্থী তালিকায় অধিকতর জনপ্রিয় বলেই সর্বমহলে গুন্জন ছিল।পাকুন্দিয়া উপজেলার আওয়ামী পরিবারের সন্তান ও আত্মীয় স্বজন বেষ্টিত এলাকায় নিজস্ব ভোট ব্যাংক ও শক্তিশালী বলয় থাকা স্বত্বেও মনোনয়ন বঞ্চিত হয়ে ও স্বতন্ত্র প্রার্থী হননি তিনি। একেএম দেলোয়ার হোসেন জানান,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্বভাবে কাজ করার বিকল্প নেই। একটি শিবির নির্বাচনকে বাতিল করার জন্য পায়তারা করছে,এ সময় সবচেয়ে বড় মিশন নৌকার বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক সহযোগীতা কারন নির্বাচনে বিজয়ের কোন বিকল্প নেই । শেখ হাসিনা জিতলে সারা দেশ জিতবে । স্মার্ট বাংলাদেশ গঠনের নিমিত্তে মুক্তিযুদ্বের পক্ষের শক্তিকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে বলে তিনি সকলকে আহ্বান জানান ।

