আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সমর্থিত কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের (কেটলি) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের শ্রম বিষয়ক সম্পাদক
ব্যারিস্টার কবির ভূইয়ার নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে করিমগঞ্জ উপজেলার চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ নির্বাচনী জনসভায় তিনি বলেন,খন্দকার মোশতাকের প্রেতাত্মারাই বঙ্গবন্ধুর নৌকাকে বিক্রিত করার চেষ্টা করছে।ব্যারিস্টার গোলাম কবির ভূইয়া বলেন,তাড়াইল করিমগঞ্জ অঞ্চলে ফালগুন চৈত্র মাসে খুব অভাব থাকতো।আমি অভাবে মিষ্টি আলু খেয়ে পড়াশুনা করে ব্যারিস্টার হয়েছি।আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।করিমগঞ্জ তাড়াইলে চারবার নাসিরুল ইসলাম খান আওলাদকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।দেশের স্বার্থে দলের স্বার্থে জাতীয় পার্টিকে ছাড় দেয়া হয়েছে।তবে করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ ভাই আমাকে সমর্থন দিয়েছেন।তাই আপনারা আমাকে ভোট দিয়ে করিমগঞ্জ তাড়াইলে জয়যুক্ত করবেন।এসময় তিনি কান্না জড়িত কন্ঠে ভোট প্রার্থনা করেন।
বারঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাইয়ুম,করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল,সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ,করিমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।জনসভা শুরুর আগে দুপুরেই চাতল সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।জনসভা টি জনসমুদ্রে পরিণত হয়।
এ সময় করিমগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

