বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট ও নির্বাচন হবে বিএনপির অবস্থান আমির খসরু

আপডেট:

সংসদ নির্বাচন ও গণভোট একই দিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিঙে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আমিন খসরু বলেন, এটার (গণভোট আগে) সঙ্গে বিএনপি একমত নয়। আমরা পরিষ্কারভাবে এটা বলে দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে পুরো বিএনপির অবস্থান ছিলো যে, গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুইটা আলাদা ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।তিনি বলেন, নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই প্রতিবেদন দেক, সেটা তাদের সমস্যা। এটা বিএনপির সমস্যা না। আমাদের অবস্থান পরিষ্কার। এই বিষয়ে (গণভোটে আগে) বিএনপি ঐকমত্য পোষন করে না, সেহেতু সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই।খসরু বলেন, এই ব্যাপারে আর আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট ও নির্বাচন হবে, এটাই বিএনপির অবস্থান। এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামীদিনেও এর পরিবর্তন হবে না।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারা কি সুপারিশ করেছে জানি না। যারা সুপারিশ করেছে তারা নির্বাচন করবে না, ভোট করবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। সুপারিশ অনেকে অনেক কিছু করতে পারে। আমাদেরও অনেকগুলো সুপারিশ ছিলো, যেগুলো ঐকমত্য আসে নাই। এটা আমাদের জাতীয় সনদে সই করতে পারবে না, সই করেছে তো, যতটুকু ঐকমত্য হয়েছে। ঐকমত্যের বাইরে গিয়ে কে কী বলছে, কে কী রিকমেন্ড করছে- এটা তাদের ব্যাপার। ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেয়ার কোনো সুযোগ নাই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত