বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

প্রধানমন্ত্রী মেলোনী পিডি নেত্রী এলি শ্লেইন ও কান্তে যৌথ বিতর্ক ভেস্তে হেছে

আপডেট:

প্রধানমন্ত্রীর চালে বিরোধী ধরাশায়ী বিরোধী নেত্রী শ্লেইন বিতর্কে অংশ গ্রহণ না করে মেলোনীর কাছে হার স্বীকার করছেন বলে ইতালির জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছে। মেলোনী সরকারের অনেক পদক্ষেপ জনগন জানতে পারতো মুখোমুখি বির্তকে। শ্লেইনের সরে যাওয়া এক রকক পরাজয় মনে করছে পিডি অনেক সমর্থক।বির্তকে অংশ না নেওয়াতে ফ্রাতেল্লো ইতালির সমর্থকেরা উজ্জীবিত। পিডি নেত্রী এলি শ্লেইন তিনজনের যৌথ বিতর্কে (Meloni-Schlein-Conte) অংশ নিতে অস্বীকৃতি জানালেও জিউসেপ্পে কন্তে আত্রেজু উৎসবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কন্তে চেয়েছিলেন মেলোনির সাথে একক বিতর্ক, কিন্তু সরকার তাতে রাজি না হওয়ায় তিনি যৌথ বিতর্কেই সম্মতি দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। ফাইভ স্টার মুভমেন্টের মুখপাত্র রোক্কো কাসালিনো এলি শ্লেইনকে আক্রমণ করে বলেছেন, তিনি নিজেকে বিরোধী নেতা হিসেবে জাহির করতে গিয়ে বড় ভুল করেছেন। জিউসেপ্পে কন্তে জানিয়েছেন, তিনি গত বছরও আত্রেজু উৎসবে গিয়েছিলেন এবং এবারও মেলোনির মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন, এমনকি শ্লেইন থাকলেও তার আপত্তি ছিল না।এমফাইভএস (M5S)-এর আরেক শীর্ষ নেত্রী চিয়ারা অ্যাপেন্ডিনো ইউক্রেন যুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বলেছেন, শান্তির জন্য কিয়েভকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে হবে। কাসালিনোর মতে, মেলোনির অর্থনৈতিক ব্যর্থতাগুলো তুলে ধরার এটি একটি বড় সুযোগ ছিল, যা শ্লেইন তার জেদের কারণে নষ্ট করেছেন। মাত্তেও সালভিনি আগামী ১৪ ডিসেম্বর সম্ভাব্য বিতর্কের তারিখ হিসেবে ইঙ্গিত দিয়েছেন। বিরোধীদের এই প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি কি মেলোনি সরকারের বিরুদ্ধে তাদের ঐক্য গড়ার স্বপ্নকে আরও দূরে ঠেলে দেবে দিয়েছে

সুত্র : রোমনিউজ, হ্যালো ইতালী

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত