শনিবার, মে ২, ২০২৬

নাতুজ্জি শ্রমিকদের পাশে এল্লি শ্লাইন শক্তিশালী শিল্প নীতি ও কর্মসংস্থানের সুরক্ষার দাবি

আপডেট:

​ইতালির পুগলিয়া অঞ্চলের সান্তেরামো ইন কোল্লেতে অবস্থিত বিশ্ববিখ্যাত আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাতুজ্জি (Natuzzi) কারখানা পরিদর্শন করেছেন ডেমোক্রেটিক পার্টি (PD)-র নেত্রী এল্লি শ্লাইন। দীর্ঘ ২৩ বছর ধরে সামাজিক সুরক্ষা ও চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করা শ্রমিকদের প্রতি সংহতি জানাতে তিনি এই সফরে আসেন।​কারখানা পরিদর্শনের সময় শ্লাইন বর্তমান সরকারের উদাসীনতার সমালোচনা করেন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় একটি কার্যকর ও শক্তিশালী শিল্প নীতি প্রণয়নের জোর দাবি তোলেন।
​শ্রমিকদের অধিকার ও সাংবিধানিক অঙ্গীকার
​পরিদর্শনকালে এল্লি শ্লাইন ইতালীয় সংবিধানের মূল ভিত্তিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন “ইতালীয় প্রজাতন্ত্র কাজের ওপর ভিত্তি করে গঠিত। এই কাজ কোনোভাবেই স্বল্প মজুরি বা অনিশ্চিত কর্মসংস্থান হতে পারে না। শ্রমিকদের মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।”
​তিনি আরও উল্লেখ করেন যে, নাতুজ্জির মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শ্রমিকরা বছরের পর বছর ধরে যে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন, তা আধুনিক ইতালির শ্রম বাজারের জন্য একটি বড় চ্যালঞ্জ
​নাতুজ্জি কারখানার চলমান সংকট নিরসনে একটি বিশেষ ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সান্তেরামো, আলতামুরা এবং মাতেরা—এই তিনটি মিউনিসিপ্যালিটির সমন্বয়ে একটি যৌথ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা শ্রমিকদের দাবি এবং কারখানার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।
​শিল্প অবনতির কারণ ও সমাধানের আহ্বান
​শ্লাইন বর্তমান শিল্প খাতের এই নেতিবাচক পরিস্থিতির পেছনে দুটি প্রধান কারণ চিহ্নিত করেছেন বৈশ্বিক জ্বালানি সংকটে যা উৎপাদন খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।​আন্তর্জাতিক বাজারের তীব্র প্রতিযোগিতা যা স্থানীয় শিল্পকে চাপের মুখে ফেলেছে।এই পরিস্থিতি মোকাবিলায় তিনি প্রতিষ্ঠানের বর্তমান শিল্প পরিকল্পনা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন যে, নাতুজ্জির শ্রমিকদের যে বিশেষ কারিগরি দক্ষতা রয়েছে, তা ইতালির সম্পদ। এই দক্ষতা রক্ষা করা এবং শ্রমিকদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে মধ্যস্থতা করতে হবে।এল্লি শ্লাইনের এই সফর নাতুজ্জি শ্রমিকদের দীর্ঘদিনের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়,সরকারের পক্ষ থেকে এই শিল্প সংকট সমাধানে এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলের কর্মসংস্থান রক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত