ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর বার্ধক্যজনিত কারণে গতকাল রাত আনুমানিক দুই টায় আল্লাহর ডাকে সারা দিয়ে চিরবিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন।
আজ সোমবার (৮মে) বাদ জোহর তাঁর নিজ গ্রাম সুলিনায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে সংশ্লিষ্ট ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা এক বার্তায় শোক দুঃখ প্রকাশ এবং মরহুম এই বীরের রুহের মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

