শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

হিঙ্গুলীতে পূর্ব শত্রুতা জের ধরে শিক্ষককে কুপিয়ে জখম 

আপডেট:

মিরসরাই।।।

মিরসরাই উপজেলার ২নং হিঙ্গলি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম আজমনগর গ্রামের আসতর মাঝি বাড়ির মোঃ হারেছের ছেলে জাহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেছে একই বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল হোসেন। বুধবার (২রা আগষ্ট) সকালে আহত জাহেদের ঘরের সামনে এসে অভিযুক্ত বেলাল, তার স্ত্রী সহ বটি দিয়ে কুপিয়েছে‌। 

বিজ্ঞাপন

আহত জাহেদুল ইসলাম একটি দারুল আদনান নূরানী কিন্ডার গার্ডেন এর শিক্ষক। তার হাতের কব্জি এবং মাথায় কোপের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে।

 

বিজ্ঞাপন

অভিযুক্ত বেলাল একজন সিএনজি চালক। বৃষ্টির মধ্যে বাড়িতে সিএনজি নিয়ে আসার ফলে বাড়ির উঠোন নষ্ট হয়ে যায় তাই তাকে অন্তত বৃষ্টির মধ্যে যাতে সিএনজি বাড়িতে না আনে সে ব্যাপারে বলা হয়। ঘটনার আগেও বেশ কয়েকবার সামাজিক ভাবে তাকে নিষেধ করা হয়। সে নিষেধের তোয়াক্কা না করে উল্টো ঐ বাড়িতে বসবাস করা বাকি দুই পরিবারকে গালি গালাজ করে। এমনকি বাড়িতে বিভিন্ন সময় চিহ্নিত মাদক কারবারিদের নিয়ে আসা যাওয়া করে। কিছু বললে প্রাণনাশের হুমকি দেয়।

 

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত