শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

আপডেট:

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলা পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধি এবং সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি) অংশ নেন। ​অপরাধ নিয়ন্ত্রণ: জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান এবং সাইবার অপরাধ দমনে গৃহীত পদক্ষেপের পর্যালোচনা। গ্রেফতারি পরোয়ানা তামিল ও গুরুত্বপূর্ণ অমীমাংসিত মামলার অগ্রগতি মূল্যায়ন। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশ।​ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও স্থিতিশীল রাখার তাগিদ দেন। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং জনসেবামূলক কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ডিআইজি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত