শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

সাদুল্লাপুরে ঘর স্থাপন করে রাস্তা নির্মাণ কাজে বাঁধা

আপডেট:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর বদলখাঁ গ্রামে কাঁচা রাস্তায় ইটের হেরিং কাজে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। কতিপয় স্বার্থন্বেশী লোকজন ওই রাস্তার ওপর ঘর স্থাপন করে রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী।

শনিবার (৫ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বদলখাঁ এলাকার নির্মাণাধীন ওই রাস্তার উপর অস্থায়ী টিনসেট ঘর স্থাপনের চিত্র। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী ওই ঘরটি অপসারণ করে দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভসহ এক সংবাদ সম্মেলন করেন।

বিজ্ঞাপন

ফরিদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রেজানুর মণ্ডল তার লিখিত বক্তব্যে বলেন, বদলখাঁ গ্রামের কছিম উদ্দিনের বাড়ি থেকে পুর্বদিকে মোখলেছুর রহমানের বাড়ি ঘেসে আবেদ আলীর বাড়ির পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়। ফলে ওই এলাকার কয়েক গ্রামের মানুষের ভোগান্তি লাঘবে রাস্তাটি হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় নির্মাণ কাজ শুরু করা হয়। এরই মধ্যে স্থানীয় স্বার্থন্বেশী মোজাহার আলীর নেতৃত্বে কতিপয় ব্যক্তির সহযোগিতায় সোহেল মন্ডল নামের এক ব্যক্তি নির্মাণাধীন রাস্তাটির ওপর অস্থায়ী টিনসেড ঘর স্থাপন করে রাস্তার কাজে বাঁধা প্রদান করে। এতে করে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সৃষ্ট এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এমতাবস্থায় দ্রুত সোহেল মন্ডলের অস্থায়ী ঘরটি রাস্তা থেকে অপসারণ করে ইটের হেরিং কাজ সম্পন্ন করার দাবি জানান।

এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর আজম মন্ডল নিরব বলেন, এ ইউনিয়নের দায়িত্ব পালনকাল থেকে ওই রাস্তায় চলাচলে মানুষের ভোগান্তি দেখেছি। এই দুর্ভোগ নিরসনে রাস্তাটির দ্রুত নির্মাণ করার দাবি করছি।

বিজ্ঞাপন

সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রেজাউল করিম বলেন, রাস্তার ওপর অস্থায়ী ঘর স্থাপনের বিষয়টি জানি। সমস্যাটি নিরসনের চেষ্টা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত