দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল( কিশোরগঞ্জ):
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার ভোট সংগ্রহের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে উপস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য দেন, তাড়াইল উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
এসময় বক্তারা বলেন, তাড়াইল-করিমগঞ্জে মাটি আওয়ামী লীগের ঘাটি, তাড়াইল-করিমগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি। তাই আমাদের দাবী একটাই, তাড়াইল-করিমগঞ্জে নৌকা চাই।
এ সময় তাড়াইল উপজেলা আওয়ামী লীগ এর কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

