শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

গৌরব উজ্জ্বল বিজয় দিবস জানতে চান

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বিজ্ঞাপন

তাং ঃ ০৩.১২.২০২৩

 

বিজ্ঞাপন

বিজয়ের মাস ডিসেম্বর। অনেক জানা অজানা তথ্য আছে যা আমরা কেউ জানি কেউ জানি না! অনেক অজানা মিথ আছে যা কেউ বিশ্বাস করি কেউ করি না! মুজিব ৭ই মার্চে রেসকোর্সে কি বলেছিলেন, তিনি স্বাধীনতা সরাসরি কেন ঘোষণা করলেন না, কে বাংগালী হত্যার জন্য অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করেছিলেন, কে স্বাধীনতার ঘোষক, কে আগে আক্রমণ করলো পাকিস্তান না ভারত, কে জাতিসংঘে পোলান্ডের দেওয়া প্রস্তাব ছিড়ে ফেলেছিলেন, কে ইন্দিরা গান্ধীকে “কুত্তী” গালি দিয়েছিলেন, পাকিস্তান যুদ্ধে পরাজয় জেনে সন্ধি প্রস্তাব দিতে আমেরিকান কনসুলেট এ গেলে তিনি কি বলে ছিলেন, পাকিস্তানের কত হাজার কিলোমিটার ভারত দখল করে নিয়েছিল, কয়দিনে পাকিস্তান তার বিমান শক্তি হারায় ফেলেছিলো, সব বিমান বন্দরে পাঁচ দশ ফিট গর্ত হওয়ার পর পাকিস্তানের অবস্হা কি ছিলো, কার সেই সময় কত সেনাবাহিনীর সদস্য ছিলো?

 

প্রিয় পাঠক, বাংলাদেশ দুই মেরুর লোকের আবাসভূমি, বাঙালি আর বাংলাদেশি। বাঙালি বলা বা লেখা ইতিহাস বাংলাদেশীরা মানে না — তাই আমার অনুরোধ অন্তত তখন পূর্ব পাকিস্তানে নিজ চোখে যারা মুজিবের ৭ ই মার্চের ভাষনে রেসকোর্স এ উপস্থিত থেকে ১৬ ই ডিসেম্বর ১৯৭১ বিজয় দিবস পর্যন্ত ঢাকা ছিলেন এবং

বাঙালি না, পাকিস্তানি, তাদের মুখের কথা আমি দারুন ভাবে বিশ্বাস করি। তাই আমার মত সংগ্রহ করুন

 

মেজর জেনারেল রাও ফরমানের লেখা How Pakistan got devided, ইয়াহিয়ার পূর্ব পাকিস্তানের প্রেস সেক্রেটারি মেজর জেঃ সিদ্দিক সালিকের বই Witness to surrender, যিনি পূর্ব পাকিস্তানের ৩০ লাখ বাঙালি হত্যা ও ৪ লাখ নারী ধর্ষণের জন্য দায়ী মেঃ জেনারেল নিয়াজির The bitrel of East Pakistan, লেঃ জঃ গুল হাসানের Memories of Gulhasan যখন নিয়াজি সব মেজরদের নিয়ে সবাই কুত্তার মত মুক্তিযোদ্ধাদের হাতে মরবো বলে কান্নাকাটি করতেছিলেন, তখন এই গুল হাসান ফোনে (১৪ ই ডিসেম্বর) গুল মেরে ছিলেন নিয়াজিকে, “ভয় পেয়ো না উত্তর দিক থেকে পীত আর দক্ষিণ দিক থেকে শ্বেত সেনা আসতেছে (পীত মানে চীন আর শ্বেত মানে আমেরিকা), ” যিনি ২৫ শে মার্চ লেট নাইট, আরলি ২৬ শে মার্চ, রাত ১টা ৩০ মিঃ মুজিব কে গ্রেফতার করতে যেয়ে দেখেছিলেন মুজিব স্বাধীনতা ঘোষণা করছেন এবং শুনেছিলেন তার শেষ বাক্য, — Your fight must go on untill the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved” সেই মেজর জেড, এ, খান এর লেখা The way it was,

একটা দারুন বই লিখেছেন ততকালীন পাকিস্তান অবঃ এয়ার কমোডর (বিমান বাহিনী প্রধান) আজগর খান, হারিয়ে ফেলেছি বইটা, কেউ পড়তে নিয়ে ফেরত দেন নাই, তাকে জেল খাটতে হয়েছে ২ বছর বাংলাদেশের পক্ষে কথা বলে!

 

প্রিয় পাঠক, বাঙালি লেখা বিশ্বাস না করেন পাকিস্তান তো খালাতো ভাই তাদের চাক্ষুষ দেখা থেকে লেখা তো বিশ্বাস করবেন! তাই দয়া করে পাকিস্তান ভাইদের লেখা পড়ুন এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানুন, জানুন ” বিজয়” আনতে কারা রক্ত দিয়েছে কারা ২৩ বছর জেল-জুলুম ভোগ করেছেন, নয় মাস কার কি ভুমিকা ? আপনারা কিছু না জেনে বক্তৃতা যা দিয়ে শুরু করেন আমার তথা বিশ্বে অনেক জানাশোনা লোকের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত