শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

বেনাপোল সীমান্তে ২৭৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-১

আপডেট:

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ-
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর হতে ২৭৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ আরিফ হোসেন(৩৮) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোরের সদস্যরা।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন এক প্রেস রিলিজ এ জানিয়েছেন র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণঃ র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল অদ্য ০৪ ডিসেম্বর ২০২৩ তারিখ গভীর রাতে গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ডস্থ দৌলতপুর গ্রামের মোঃ আমির হোসেন ওরফে আমু, পিতা- মৃত আইজউদ্দীন মোড়ল এর বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি ০৪ নভেম্বর ২০২৩ ইং তারিখ ভোর আনুমানিক ০৬.৫৫ ঘটিকার সময় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে ২৭৫ বোতল ফেন্সিডিল সহ মাদক পাচারকারী মোঃ আরিফ হোসেন (৩৮), পিতা- মোঃ খোরসেদ আলি, সাং- দৌলতপুর , থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে গ্রেফতার করে এবং তার সহযোগী উক্ত বাড়ীর মালিক (পলাতক আসামী) মোঃ আমির হোসেন ওরফে আমু (৫২) পিতা- মৃত আইজউদ্দীন মোড়ল, সাং- দৌলতপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর পালিয়ে যায়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী মোঃ আরিফ হোসেন (৩৮) এর হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৭৫ বোতল ফেন্সিডিল ও ০২টি মোবাইল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আসামী আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে সে সহ পলাতক আসামী মোঃ আমির হোসেন ওরফে আমু (৫২) মিলে বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূলে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ বিক্রয় করে থাকে। এছাড়াও সে আরো স্বীকার করে যে, উক্ত জব্দকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল তারা দুইজনে মিলে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে মজুদ করেছিল।

জব্দকৃত আলামত ও আসামী আরিফ কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত