নিজস্ব সংবাদদাতা:
ছাগলনাইয়া থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বারইয়া পোল এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছে ৪ জন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৯ টা নাগাদ ছাগলনাইয়া উপজেলার বারইয়া পোল এলাকা সিএনজির গতি রোধ করে গলায় ছুরি ধরে নগদ ২২ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
ভুক্তভোগীরা হলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের নুরু মেম্বার এর ছেলে ইকবাল হোসেন, মেয়ে বিবি কুলসুমা ও তার ছেলে রাফি এবং শুভপুর ইউনিয়নের বেলাল হোসেন। এছাড়া সিএনজি চালক মোশারফ হোসেনকে মারধর করে বলে জানা যায়। তার ছাগলনাইয়া উপজেলার ছয় ঘরিয়া এলাকায়। তিনি মুক্তিযোদ্ধা সুজা মিয়ার ছেলে।
ভুক্তভোগী ইকবাল হোসেন জানান, ছাগলনাইয়া থেকে ভাগিনাকে ডাক্তার দেখিয়ে সিরিয়ালের সিএনজি করে বাড়ি যাচ্ছিলাম। এটিএম বুথ থেকে ব্যবসায়িক কাজের জন্য বিশ হাজার টাকা উত্তোলনও করেছি। আসার সময় পথে গতিরোধ করে আমার গলায় ছুরি বসিয়ে সাথে থাকা মানিব্যাগ, আমার বোনের কানের দুল, পার্টস এবং সামনে বসা যাত্রী থেকে মোবাইল সেট নিয়ে যায়। চালককে লাথি মেরে ফেলে দিলে দৌড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। ছিনতাইকারীরা তখন ছাগলনাইয়ার দিকে সিএনজি যোগে চলে যায়।



