শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

মিরসরাইয়ে চাইল্ড কেয়ার বাংলাদেশ’র শীত বস্ত্র বিতরণ 

আপডেট:

মিরসরাই প্রতিনিধি:

“সুস্থ, সুন্দর,সমাজ বিনির্মানে আমরা অঙ্গীকার বদ্ধ” স্লোগানে গড়ে উঠা একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন”চাইল্ড কেয়ার বাংলাদেশ” এর ৩য় বারের মত শীত বস্তু বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল তিনটায় মিরসরাই উপজেলার সোনাপাহাড় রূপনগরে সংগঠনের প্রতিষ্ঠাতা এহসান গান্ধি ইমন এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

বিজ্ঞাপন

চাইল্ড কেয়ার বাংলাদেশ এর মিরসরাইয়ের সহ-সভাপতি বি.কে.নিশি ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ইমন এর যৌথ সঞ্চালনায় তৌফিকুল ইসলাম তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার।

 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহীনুল হোসেন শাহীন, সমাজকর্মী আনিসুল হক শিমুল, মো.আমির হোসেন, মো. আবদুর রহমান, মো.জামাল উদ্দীন কালা, এম.এস.হৃদয় সহ অন্যান্যরা।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ অর্থ সম্পাদক- মনি, প্রচার সম্পাদক ফাহমিদা, সাংগঠনিক সম্পাদক – নুর নবী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান,নারী ও শিশু বিষয়ক সম্পাদক- সাদিয়া হায়দার,  সহসাংগঠনিক সম্পাদক  – হ্যাপি চৌধুরী, সদস্য- সজিব, মারুফ, রিমন, শাকিল, শুভ, ওপিয়া, নহিম।

 

সংগঠনের সভাপতি তৌফিকুল ইসলাম তপু বলেন, আমরা সাধারণত শিশু ও ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করে থাকি যে সকল শিশুরা স্কুল বিমুখ তাদের স্কুলে যাওয়া উদ্যোগ গ্রহণ করি। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঝরে পড়া শিশুদের নতুন করে স্কুলমুখী করার উপর আমরা বেশি করে কাজ করে থাকি।মিরসরাই এর বিভিন্ন স্থানে শিশুদের জন্য মাসে অন্তত দুইবার খাবারের আয়োজন করি।

তাছাড়া প্রতিবছর দুইবার ব্লাড ক্যাম্পিং করে থাকি, শীতকালে শিশুদের সাথে শীত বস্ত্র উৎসব করে থাকি, ঈদের সময় নতুন জামা নিয়ে তাদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিই, প্রতিমাসে গরিব গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রিক প্রদান করে থাকি, প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে থাকি।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত