মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ
নব্বই দশকে চাটখিল সরকারি কলেজের সক্রিয় ছাত্রলীগ নেতা ইতালি প্রবাসী খোরশেদ আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের নৌকার মাঝি সাংসদ এইচ এম ইব্রাহিম এমপির নৌকা মার্কার সমর্থনে সূদুর ইতালি থেকে এসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুর সহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে চালিয়ে যাচ্ছেন তার নেতা এবং বন্ধু প্রার্থী এইচ এম ইব্রাহিম এমপি ও নৌকা প্রতীকের এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন অতীতের থেকে বেশী ভোটের ব্যবধানে জয়যুক্ত হবেন এইচ এম ইব্রাহিম।
সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতা কর্মীদের প্রচার প্রচারণায় ভোটারদের ধারে ধারে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
ইতালি প্রবাসী খোরশেদ আলম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে মমিনপুর গ্রামের মজু আলী ব্যাপারী বাড়ির আহমেদ উল্যা সন্তান।
প্রায় দুই যুগ ধরে প্রবাসে বসবাস করলেও আওয়ামী লীগের টানে প্রতিবার শুধু মাত্র সংসদ নির্বাচনে উদ্দেশ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সূদুর ইতালি থেকে ছুটে আসেন নিজ জন্ম ভুমিতে।
খোরশেদ আলমের পরিবারে রয়েছে স্ত্রী ও দুই পুত্র সন্তান,এ ছাড়া ও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন।



