বেনাপোল প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর- ১ শার্শা আসনের সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ করে নিজ মার্কা ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা শুরু করেছেন।
গত (২২ ডিসেম্বর) শুক্রবার থেকে উপজেলার বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন থেকে নেতাকর্মীদের ব্যাপক গাড়ি বহর সাথে নিয়ে তিনি এই প্রচারণার কাজ শুরু করেন।
আজ শনিবার সকালেও বেনাপোল চেকপোস্ট সহ বিভিন্ন এলাকায় তাকে বের হতে দেখা যায়।
এই উপজেলায় সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
নির্বাচনী প্রচারণায় আশরাফুল আলম লিটন এসময় সাধারন জনগন, চা, মুদি দোকানী, কৃষক, জেলে, গৃহিণী ও তরুণ যুবকদের কাছে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদানের জন্য আশ্বস্ত করেন।
এসময় ৮৫ যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নৌকার বিরুদ্ধে হয়ে নির্বাচন করছি না। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সুযোগ তৈরী করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পার্টি সিদ্ধান্ত নিয়েছে স্বতন্ত্র প্রার্থী দলীয় লোক হলেও তার কোন শাস্তি হবে না। যে কেউ নির্বাচন করতে পারবে। আমি এবং আমার দল চাই সকল ভোটার বাধাহীন ভাবে ভোট সেন্টারে যাবে উৎসব মুখর পরিবেশে ভোট দিবে।
এসময় তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে বেনাপোলের যেমন একটি প্রবেশদ্বার আছে তেমনি শার্শায় প্রবেশ করতে গেলেও আরো একটি প্রবেশদ্বার তৈরী করব যা হবে এই জনপদ শুধু নয় রাষ্ট্রের সব থেকে নন্দিত প্রবেশদ্বার। উন্নয়ন ও পরিবর্তন এর স্বার্থে আমাকে এই উপজেলার সকল স্তরের মানুষ ভোট দিবে এমনটাই আশা করছি।



