স্টাফ রিপোর্টার:
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগনের অর্থনৈতিক মুক্তি ও অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মানে নৌকার বিকল্প নেই মন্তব্য করে খাগড়াছড়ি আসনের নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিগত পনের বছরে তিন পার্বত্য জেলায় শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-প্রযুক্তি-বিদ্যুতায়ন-কৃষি ও সুপেয় পানিসহ সেবাখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিএনপি জামায়াতের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে ৭ তারিখ জনগন ভোট কেন্দ্রে এসে যাতে নির্ভিগ্নে ভোট দিতে পারে সেজন্য সকলকে সজাগ থাকারও আহবান জানান।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী গুইমারা উপজেলার বাইল্যাছড়ি, সিন্দুকছড়ি ও হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৩ টি নিবাচর্নী পথ সভায় এসব কথা বলেন নৌকার প্রার্থী।
এ সময় তিনি আরো বলেন, এক সময়ে পিছিয়ে থাকা পার্বত্যঞ্চলের মানুষ আজ উন্নয়নের সুফলতা পাচ্ছে। শান্তিচুক্তির ফলে পাহাড়ের যে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের শুরু হয়েছিল, তা আজও অব্যহত রয়েছে। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে। তাই চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
পথসভাগুলোতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা ও কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, প্রবীন সমাজসেবক চাইথোয়াই চৌধুরী এবং গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী প্রমূখ।
এর আগে দলে দলে সাধারণ মানুষ নৌকার পোষ্টার ও প্লে কার্ড নিয়ে নৌকার সমর্থনে পথ সভাগুলোতে যোগদান করেন।



