শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

তাড়াইলে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।কর্মশালায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আল মামুন।
কর্মশালায় তাড়াইল উপজেলার সকল প্রিসাইডিং অফিসার সহ ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।বিশেষ অতিথির বক্তব্যে জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন অফিস, প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন’র সাথে জড়িত সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার জন্য এবং জেলার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা  পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে জেলা  পুলিশ সর্বদা প্রস্তুত আছে। তাই ভোট গ্রহন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে এবং নির্ভয়ে  নিজেদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। তিনি বলেন যে কোন মূল্যে ভোটারদের নির্বিগ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত