শনিবার, মার্চ ১৪, ২০২৬

শিল্পমন্ত্রীতেই আস্থা নরসিংদী-৪ আসনে

আপডেট:

 

সাইফুর নিশাদ

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি)  নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের দেয়া তথ্যনুযায়ী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৭৭ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নূরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬৮৫ ভোট। জাতীয় পার্টির কামাল উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৫২ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর এমদাদুল হক ভূলন ছড়ি প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট।

বিজ্ঞাপন

রোবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোহরদী উপজেলার ৯৬টি এবং বেলাব উপজেলার ৬২ মোট ১৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পঞ্চমবারের মতো সংসদ সদস্য হয়ে নুরুল মজিদ হুমায়ুন মনোহরদী-বেলাব বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ বিজয় আপনাদের সম্মিলিত সকলের বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়। আমার প্রতি আপনাদের যে আস্থা রেখে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করেছেন আমি অঙ্গীকারবদ্ধ আমাদের এলাকায় এই শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত