আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ এস সি হিসেবে পুরষ্কার পেয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানার এস আই নয়ন মিয়া।ডিসেম্বর/ ২০২৩ মাসের পারফর্মেন্স বিবেচনায় তাঁকে পুরস্কৃত করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি ) কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার) আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ মডেল থানার এস আই নয়ন মিয়া’র নাম ঘোষণা করেন।এসময় তিনি পুরস্কার হিসেবে নয়ন’র হাতে ক্রেস্ট ও গিফট তুলে দেন।মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জ সদর মডেল থানার এস আই নয়ন মিয়া জানান,আমাকে পুরষ্কৃত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য, সৎ,দক্ষ মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) স্যারকে।সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস স্যার,কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তুফা স্যার সহ জেলার উর্দ্ধতন পুলিশ অফিসার ও যারা আমার এই সাফল্যে সহযোগীতা করেছে।

