স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় ২৩ জানুয়ারি মাঝরাতে টিম গুইমারা থানা গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি)’র ভিতরে সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমান ৬৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা, যাহার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা। অবৈধ ভাবে কর্তন করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে সড়ক পথে পাচার কালে উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
এ সময় ঘটনায় জড়িত সন্দেহে , সুবল দে(২৩), পিতা-নিপু দে, এবং আব্দুল শুক্কুর(২৭), পিতা-মো: ইউসুফ মিয়া,০৭নং ওয়ার্ড, রাউজান, চট্টগ্রাম’দ্বয়কে আটক করেছে পুলিশ।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আমিন বলেন, উদ্ধারকৃত কাঠ, গাড়ী ও আটককৃত ব্যক্তিদ্বয় পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গুইমারায় অবৈধভাবে পাচার কালে ৮ লক্ষ টাকার রদ্দা কাঠ জব্দ আটক – ২
আপডেট:

