শনিবার, মার্চ ১৪, ২০২৬

কৃষিবিদ হুমায়ুন আবারো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হওয়ায় কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কৃতি সন্তান কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার রাতে জেলা শহরের কালিবাড়ি মোড় এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আতাউজ্জামান রাকিব গিটার এ মিষ্টি বিতরণ করেন।এ সময় রিকশাচালক,বিভিন্ন দোকানী,ফুটপাতের চা-পিঠা বিক্রেতা,ফল বিক্রেতা ও পথচারিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জানা যায়,রবিবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ড.আশরাফুল আলম এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত