স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ির গুইমারায় মাদকদ্রব্য গাঁজাসহ ১ জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
২৯জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭.৪৫ ঘটিকায় গুইমারার জালিয়াপাড়া থেকে এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনাকালে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রের দক্ষিণ পার্শ্বের দেয়াল সংলগ্ন খালি জায়গায় থেকে আসামী তারেক মাহমুদ খালেদ ওরফে বাবু (২৪) পিতা আঃ লতিফ, কে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশীকালে তাহার হাতে থাকা একটি হাল্কা হলুদ রংয়ের শপিং ব্যাগে রক্ষিত কালো পলিথিনের ভিতর ৬৫০(ছয়শত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য (গাজাঁ) জব্দ পূর্বক গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে টিম গুইমারার অভিযান অব্যাহত থাকবে। তরুন সমাজকে মাদকের ছোবলমুক্ত রাখতে এবং যুবকদের কর্মদক্ষতা বজায় রাখতে মাদককে জিরো টলারেন্স।
গুইমারায় গাঁজাসহ গ্রেফতার-১
আপডেট:

