(রনিকা বসু মাধুরী)
স্টাফ রিপোর্টার:
বি,এন,পি’র জালাও পোড়াও ও কালা পতাকা মিছিলের প্রতিবাদে চিতলমারী উপজেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি সুখময় ঘরামী, নিজাম উদ্দিন শেখ, যুগ্ম সাধারন সম্পাদক কেরামত আলী শেখ, অবনী মোহন বসু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বাদশা মিয়া, অলিউজ্জামান জুয়েল খলিফা, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহিন, যুবলীগ আহবায়ক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মাহাতাবুজ্জামান, মহিলা আওয়ীলীগ সভানেত্রী হেলেনা পারভীন, সাধারন সম্পাদিকা সঞ্চিতা সাহা, যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা সাবেরা কামাল স্বপ্না, তাতীলীগ সভাপতি মোঃ লিটন মোল্লা, সাধারন সম্পাদক অলীপ সাহা কালা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মিলন মাঝি, সাধারন সম্পাদক মোঃ নোমান খান, ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, সাধারন সম্পাদক রবীন হীরা। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশে যোগ দেন।



