আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে শিক্ষিত বেকার ছেলে-মেয়ে দের কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিচ্ছে jobs.dkzb.org ওয়েব পোর্টাল।জেলার বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্যে বিডি জবসের মতো এই জব পোর্টালটি বানানো হয়েছে কিশোরগঞ্জ জেলার জন্য।চাকরির সার্কুলার সংগ্রহ করে এ ওয়েব পোর্টালে আপলোড দিলেই, ছেলে মেয়েরা আবেদন করতে পারবে।বিডি জবসে সারা দেশের ছেলে মেয়েরা আবেদন করাতে কিশোরগঞ্জের শিক্ষিত বেকার ছেলে মেয়েরা সুযোগ পায়না।
কিন্তু jobs.dkzb.org এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র কিশোরগঞ্জের ১৩ টি উপজেলার ছেলে মেয়েদের মধ্যে প্রতিযোগীতা হবে, এবং যোগ্য যারা তারাই চাকরি পাবে।এ ওয়েব সাইটের প্রতিষ্ঠাতা ও ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা বাসী গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ম্যানেজার (স্যালস) মোহাম্মদ আনোয়ার হোসেন নিটোল জানান,২০২১ সালে প্রতিষ্টিত হয় jobs.dkzb.org জব ওয়েব পোর্টাল টি।আমাদের উদ্দেশ্য কিশোরগঞ্জ জেলার বেকার ছেলে/মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।এই পোর্টালের মাধ্যমে যোগ্যতা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে কিশোরগঞ্জ জেলার ২০০০ এর বেশি বেকার ছেলে/মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।ইতিমধ্যে যোগ্যতা অনুযায়ী দেশের বিভিন্ন প্রতিষ্টানে ৩০০ এর ও অধিক বেকার ছেলে/মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।সারাদেশে আমরাই একমাত্র জেলা,যারা নিজস্ব পোর্টালের মাধ্যমে চাকরির বাজার দখল করবো বলেও জানান তিনি।
কিশোরগঞ্জে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিচ্ছে jobs.dkzb.org ওয়েব পোর্টাল
আপডেট:

