রবিবার, মার্চ ১৫, ২০২৬

কিশোরগঞ্জে অপহরণের শিকার কলেজ পড়ুয়া ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে অপহরণের শিকার কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে উদ্ধার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার বিকালে জেলা শহর থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।জানা যায়,গত ১২ ফেব্রুয়ারি বত্রিশ এলাকার আবির হোসেন (২৩) ও তার অনান্য সহযোগীদের নিয়ে গুরুদয়াল সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ২য় বর্ষের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়।পরবর্তীতে ভিকটিমের পরিবার অভিযুক্ত আবির সহ অন্যান্যদের বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।মামলার প্রেক্ষিতে কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক কামাল হোসেন খান ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।বৃহস্পতিবার বিকালে ভিকটিমকে জেলা শহর থেকে উদ্ধার করে পুলিশ।তবে অভিযুক্তকে এখনো আটক করতে পারেনি পুলিশ।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তুফা বলেন,ভিকটিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে ভিকটিম উদ্ধার করা হয়েছে।অভিযুক্ত আসামীর একজন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত