রবিবার, মার্চ ১৫, ২০২৬

তাড়াইলে দাখিল পরীক্ষায় নকল সরবরাহে মাদরাসার অধ্যাক্ষ সহ গ্রেফতার ৩

আপডেট:

 

রুহুল আমিন, নিজস্ব প্রতিনিধি:

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের তাড়াইলে সহিলাটী আবদুল হালিম  হোছাইনিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে নকল সরবরাহের কারণে ধলা বহুমুখী আলিম মাদরাসার অধ্যাক্ষ আবদুল হান্নান, এক শিক্ষার্থী ও সহযোগীকে সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা হাতে নাতে ধরে ফেলে। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী)  উপজেলার সহিলাটী আবদুল হালিম হোছাইনিয়া দাখিল মাদরাসার কেন্দ্র সচিব আবদুস সাত্তার বাদী হয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ১৯৮০ সনের পাবলিক পরীক্ষা ৪২নং আইন ৯ ধারা মোতাবেক শাস্তি পাওয়ার জন্য একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হল, ধলা বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুল হান্নান, উত্তর ধলা গ্রামের আজিজুল হকের ছেলে জুয়েল মিয়া, সেকান্দরনগর গ্রামের ছাইদুর রহমানের ছেলে মহসিন।

বিজ্ঞাপন

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলায় কেন্দ্রের সচিব আবদুস সাত্তার ধলা বহুমুখী আলিম মাদরাসার অধ্যাক্ষ আবদুল হান্নান সহ ৩ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা বলেন, গত ১৫ ফেব্রুয়ারী দাখিল পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সহিলাটি আবদুল হালিম হোছাইনিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন বেলা ১১ টায় লোক চক্ষুর আড়ালে বাহির থেকে উত্তর লিখে পরীক্ষা হলে দেওয়ার সময় তাদের হাতে নাতে ধরা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত