মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: মীরসরাইয়ে অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
২৯ ফেব্রুয়ারি রাত ২টা দিকে উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়নে মধ্যম তালবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মীরসরাই ইউনিয়নের ইউপি সদস্য মধ্যম তালবাড়িয়া এলাকার আবু তাহেরেরর পুত্র
আব্দুল্লাহ আল মামুন (৩০), এক্সাভেটর মালিক উত্তর ওয়াহেদপুর মহিউদ্দিনের পুত্র মোসলেম উদ্দিন(২৫), এক্সাভেটর চালক একই এলাকার জাফর আহাম্মদের পুত্র সোহরাব হোসেন(২১)।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন মেম্বার কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোসলেম উদ্দিন ও সোহরাব হোসেন কে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।



