রবিবার, মার্চ ১৫, ২০২৬

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে কেন্দ্রে নাতির কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী তারা বানু

আপডেট:

মো: জহিরুল ইসলাম (রুবেল)
স্টাফ রিপোর্টার

শনিবার (০৯ মার্চ) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ২১নং ময়মনসিংহ রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতী হারেছ মিয়ার কোলে চড়ে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যায় এই শতবর্ষী মহিলাকে। যদিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ৯২ বয়সী ভোটার।

বিজ্ঞাপন

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম সাল ১৯৩২। যদিও আগের দিনে বয়স তেমন হিসাব করা হয় না। কিন্তু স্বজনরা জানান শত বছরের উপরে হবে বয়স। কেন্দ্রটিতে আরও কয়েকজন বৃদ্ধ মানুষ ভোট দিলেও সবচেয়ে বয়স্ক ভোটার তিনি। ঠিকমত চোখেও দেখেন না।

নাতিরাই নিয়ে এসে উনার ইচ্ছেমতো ভোট দিয়েছেন। অন্যের সহযোগিতায় খুব খুশি মনে ভোট দিয়ে আবারও নাতীর কোলে চড়ে চলে গেলেন। তার ১ ছেলে দুই মেয়ে।

বিজ্ঞাপন

ভোট দেওয়ার পর তারা বানু বলেন, আমি এই বয়সে অনেকবার এই কেন্দ্রে এসে ভোট দিয়েছি। আরেকবার ভোট দিতে পারব কিনা জানি না। অনেকেই বাড়িতে গিয়ে ভোট চেয়েছে। তাই নাতি কোলে করে নিয়ে এসেছে ভোট দিলাম। ভোট দিয়ে ভালোই লেগেছে।

জানা যায়, ২১নং ময়মনসিংহ রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩৭৫ জন।

এদিকে তার নাতি মো: হারেছ মিয়া জানান, দাদীর ইচ্ছা পূরণে ভোট দিতে নিয়ে আসেন। আগামীতেও ভোট দিতে চান তিনি। ভোট দিলে খুশি হন তাই তারা কষ্ট হলেও নিয়ে আসেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত