আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার চরশোলাকিয়াস্থ সংগঠনের কার্যালয়ে এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার,সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন আজাদ,সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সহ অন্যান্যরা।এ সময় ইফতারের আগে সবাইকে নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়।পরে সবাই ইফতার গ্রহণ করেন।এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া
আপডেট:

