আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিদ্যুৎ এর ট্রান্সফর্মার চুরির ঘটনায় চোরাই মালামালসহ ৪ জনকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।এদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।জানা যায়,গত ২০ মার্চ দুপুর ১:১০ ঘটিকা হতে ৩:২০ ঘটিকার মধ্যে অজ্ঞাত পরিচয় চোর/চোরেরা কাস্তল ইউনিয়নের ভাতশালা এলাকার বল্লা ২২ মিটার ব্রিজ এর পশ্চিম পাশ থেকে সেচ প্রকল্পের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় ভাতশালা বৃহত্তর সেচ প্রকল্পের ম্যানেজার ম. সাজন উদ্দিন ভূইয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে অষ্টগ্রাম থানায় মামলা রুজু করা হয়।মামলার তদন্তকারী অফিসার অষ্টগ্রাম থানার এসআই (নি:) মো: আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২১ মার্চ সকাল ৯.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে ইটনা উপজেলার বড়িবাড়ী ফেরীঘাট এলাকা থেকে বাদীর চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ৬টি তামার তারের কয়েল ও চোরাই মালামাল বহণের কাজে ব্যবহৃত ১টি ব্যাটারী চালিত লাল রংয়ের অটোরিক্সা (মিশুক)সহ সন্দিগ্ধ আসামি ইটনা উপজেলার পশ্চিমগ্রাম (পশ্চিমপাড়া) এলাকার আওলাদ হোসেন এর ছেলে মোঃ সায়েম (২২), ইটনা সদর বড়হাটি এলাকার মৃত সোনা উল্লাহর ছেলে মোঃ মাইনুল ইসলাম (২৬),ইটনা সদর নয়াহাটির মোঃ সিজিল ঠাকুর এর ছেলে মোঃ লিটন ঠাকুর (২৫) দের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য মোতাবেক একই তারিখ দুপুর ১২.১৫ ঘটিকার সময় করিমগঞ্জ উপজেলার পুরান বৌলাই বাজারে অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামি কিশোরগঞ্জ সদর উপজেলার তেরহাসিয়া গ্রামের মোঃ সামসুদ্দিন এর ছেলে মোঃ জুয়েল মিয়া(৩৭) কে গ্রেফতার করে। পরবর্তীতে আসামীদের দেয়া তথ্য মতে বিকাল ২.৩০ ঘটিকায় অষ্টগ্রাম উপজেলার ভাতশালা এলাকার জনৈক শাহাবুদ্দিন (৩৫) এর ভুট্রাক্ষেতের ভিতর হতে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফর্মারের ৩টি খালি টাংকি (ঢাকনাসহ) উদ্ধার করে জব্দ করা হয়।আটক আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আটক আসামীদের মধ্যে মোঃ মাইনুল ইসলাম ও মোঃ লিটন ঠাকুর ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
অষ্টগ্রামে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির ঘটনায় মালামালসহ ৪জন গ্রেফতার
আপডেট:

