মিরসরাই প্রতিনিধি:
তুহিনের বাবা নেই। মা কোনোভাবে সংসারের ঘানি টানছেন। অভাব অনটনের কারণে ঈদে ভালো জামাকাপড় পরার সুযোগ হয় না। প্রথম শ্রেণিতে পড়ুয়া তুহিন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাটের উপহার পাঞ্জাবি, পায়জামা ও টুপি পেয়ে খুশিতে আত্মহারা।
তুহিনের মতো এমন দরিদ্র ১১ শিশুর মুখে হাসি ফুটিয়েছে ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট। সবসময় ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় থাকা ফ্রেন্ডশিপ-৯৮ শুধু দরিদ্র শিশুদের ঈদ উপহারই দেয়নি, আয়োজন করে ইফতার মাহফিলের। এতে সর্বস্তরের প্রায় ২শ মানুষ অংশগ্রহণ করে।

শুক্রবার (২৯ মার্চ) করেরহাট ইউনিয়নের গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনির্বাণ যুব ক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট’র সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি দীন মোহাম্মদ, সহ-সভাপতি একরামুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক শামসুদ্দীন নয়ন, যুগ্ম অর্থ সম্পাদক নেজাম উদ্দিন, ধর্মীয় সম্পাদক নাসির উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, মোরশেদ আহমদ প্রমুখ।
এছাড়া ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট’র উদ্যোগে গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের মেঝে নির্মাণের জন্য ১০ হাজার টাকা অনুদান এবং সম্বলহীন দরিদ্র ব্যক্তিকে ৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।



