মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

আবাসিক হোটেল থেকে ৪ তরুণ তরুণী আটক

আপডেট:

সিলেট নগরীর শিবগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে চার তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিবগঞ্জ ‘গ্র্যান্ড সাওদা’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হোটেলে অবস্থান করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত