বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে দূর্ঘটনায় ৩ জন নিহত আহত ৫

আপডেট:

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের ফেলনা পশ্চিম পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন। ট্রাকের নিচে চাপা পড়া তিনজন মিশুক ও সিএনজি অটোরিকশার যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা । কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে একজনের লাশ উদ্ধার করেছি। পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চাপা পড়া দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে। নিহত ও আহত কারও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত