মঙ্গলবার, মে ১৯, ২০২৬

ছিনতাইকারীর কবলে নায়িকা রঞ্জিতা গুরুতর আহত

আপডেট:

গতকাল ১৮ মে ঢাকা :বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সময়ের রূপালি পর্দার নায়িকা রঞ্জিতা। এতে তার কান ছিঁড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কানে সাতটি সেলাই লাগে। রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার সময় এই ঘটনা ঘটে।অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার দুল ধরে টান দেয়। পরে দেখি রক্ত ঝরছে, কান ছিঁড়ে গেছে।’ঘটনার পর ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে আশপাশের মানুষের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। ২০০৫ সালের পর থেকে তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।জানা গেছে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।বর্তমানে ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করেন এই অভিনেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ভাই ও একমাত্র সন্তান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত