শনিবার, মে ২, ২০২৬

জাতিসংঘ তুমি কার

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১২.০৪.২০২৪

 

বিজ্ঞাপন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে ৫১ টা দেশ নিয়ে জাতিসংঘ গঠিত হয়! মূল এজেন্ডা ছিলো যুদ্ধ ও সংঘাত বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা! দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খোদ মার্কিন প্রশাসন প্রায় ৫৪ টা দেশের গনতান্ত্রিক সরকার হত্যা ও ক্ষমতাচ্যুত করে সামরিক সরকার প্রতিষ্ঠা করেছে! মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত করতে প্রায় তিন কোটি মানুষ হত্যা করেছে!

কোরিয়া ভিয়েতনাম আফগান সিরিয়া ইরাক লিবিয়া কম্বোডিয়া সহ ৬/৭ টা যুদ্ধ করেছে এবং পরোক্ষভাবে অনেক যুদ্ধের হোতা! ইসরায়েল কমপক্ষে আটবার ফিলিস্তিন আক্রমণ করেছে, ২০২৩/২৪ সালে গাজায় প্রায় ২২ শত মুসলমান হত্যা করেছে ইসরায়েল তার মধ্যে নিরীহ নারীশিশুর সংখ্যা প্রায় হাজার! জাতিসংঘ

এ হত্যা সহ মার্কিন সব হত্যা নিরব দর্শকের মত অবলোকন করেছে!

 

প্রিয় পাঠক, এই প্রথম বার নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বিরতি প্রস্তাব হলো! ১৯৪৫ সালে ৫১ সদস্য নিয়ে গঠিত জাতিসংঘ আজ সদস্য সংখ্যা ১৯৫, মার্কিন ও তার মিত্র বিরোধী কোন প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত হয় নাই মার্কিন ভেটোর জন্য অথবা জাতিসংঘের অনীহার জন্য! ২৫ মার্চ ২০২৪ যে একটা ইসরায়েল বিরোধী পদক্ষেপ নিয়েছে তা একটা আইওয়াশ মাত্র! জাতিসংঘ ইসরায়েলের পক্ষে সূক্ষ্ম কারচুপির পক্ষ পাতিত্ব করেছে সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের ৭ ম আর্টিকেল প্রয়োগ সুযোগ না রাখা!

 

কেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট দানে বিরত থাকা?

 

১. অস্ট্রেলিয়া কানাডা নেদারল্যান্ডস জাপান স্পেন তুরস্ক বেলজিয়াম ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা দিয়েছে!

২. দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের এয়ার স্ট্রাইকে বেশ কিছু ইরানী সেনা অফিসার মৃত্যু তে ইরানের প্রেসিডেন্ট — রাইসি বলেছেন, “Nothing should go without challenge” ! ইরানের আক্রমণের আশঙ্কায় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ভীত এবং ইসরায়েল ৩২ টা দেশে তাদের দূতাবাস ইরানি আক্রমণের ভয়ে বন্ধ করে দিয়েছে!

এসব কারনে জাতিসংঘের এই নাটক!

ইরানের পক্ষে হামাস, লেবাননের হিযবুল্লাহ ও ইয়েমেনের হুতি ইসরায়েল বিরোধী যুদ্ধের নতুন ফ্রন্ট খুলেছে এবং আক্রমণ জোরদার করেছে! জো বাইডেন নির্বাচন সামনে ভরাডুবির আশঙ্কা এবং জাতিসংঘে নিরাপত্তা পরিষদের মার্কিন ভোটদানে বিরতি নাটকের অবতারণা।

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন, ধর্মকে ব্যবসা হিসাবে ব্যবহার করবেন না, রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না! আল্লাহ ভগবান ঈশ্বর দুনিয়ায় ভাগাভাগি বৈষম্য থাকলে ও উপরে সৃষ্টি কর্তা মাত্র একজন! মানবতা মনুষ্যত্ব হীন নামাজি পূজারী নরকের কীট! আজীবনের পাপ মক্কা গয়া কাশি মোচন করে দেয় না, সারাজীবনের কর্মের খতিয়ান ঘেটে খোদ আল্লাহ নিজে বিচার করবেন!

 

 

নিরাপত্তা পরিষদে ভোটদানে বিরত আমেরিকা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত