বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

বড় সাধ আবার পাকিস্তানি হবো! তা হলেই বেহেশতে পাবো

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১৫.০৪.২০২৪

 

বিজ্ঞাপন

অখণ্ড ভারত ভেঙে ধর্মের মোড়কে পাকিস্তান বানালাম বিনা হেসাবে বেহেশতে যাবো। যদি-ও আমাদের জাতির পিতা “মোহাম্মদ আলী জিন্নাহর” লন্ডন বারে প্রাকটিস করার সময় ডিনার আর ব্রেকফাস্ট ছিলো দুটো করে ঘিয়ে ভাজা পারাটা , পরিমান মত শূকরের মাংস এবং ৩৫% এ্যালকাহল তৈরি বিয়ার ( Ref : দক্ষিন এশিয়ার প্রখাত আলিম বোজার্গান ইতিহাস বেত্তা ওয়াজিয়ান মোহম্মদ মূর্তজা!) তাতেই তো মুসলিম দেশের জাতির পিতা হওয়া বন্ধ হয় না! আহাম্মক রা ধর্মীয় শুরশুরিতে বেশী নেশাগ্রস্ত হয়। ১৯৭১ সালে শত চেষ্টা করে ও আমাদের পূর্বসূরিরা সহজে বেহেশতে যাওয়ার পথ বন্ধ করে একখান “বাংলাদেশ” বানায় ফেললো। আমরা এখনও আশা ছাড়ি নাই পাকিস্তানের সাথে মিশে যাও তাহলে সহজে বেহেশতে পাবো!

 

প্রিয় পাঠক, পাকিস্তান এখন কি অবস্থায় আছে তার বয়ান করেছে,”এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক” A D B.

১. খুব শীঘ্রই আর ও এক কোটি লোক চরম দরিদ্র সীমায় চলে যাচ্ছে।

২. আভ্যান্তরীন ঋণ ৩৭ ট্রিলিয়ন টাকা মাত্র!

বৈদেশিক ঋণ ২২ ট্রিলিয়ন।

৩. বিশ্বের এই মূহুর্তে সবচেয়ে ব্যয় বহুল দেশ পাকিস্তান!

৪. জিডিপি বিশ্বের সব দেশ থেকে তলানিতে! মিথ্যা কথা কেন বলবো, পাকিস্তানের পিছে আছে আরও চারটা দেশ, মিয়ানমার নাইরু বুরুন্ডি যারা দিনে এক বেলা খেতে পায় না, তাই বা কম কিসে চার দেশের উপরে তো আছে। বাংলাদেশ কে সেই দেশ বানাতে পিটার হাস কে ভগবান বলা, আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী দাউদ ইব্রাহীমের সাথে ষড়যন্ত্র করা, ইসরায়েলের গোয়েন্দা প্রধান মোসাদের চীফের সাথে নেগোসিয়েশন করতে এক আহম্মক কে পাঠানো —

৫. এশিয়ার ৪৬ দেশের মধ্যে পাকিস্তানের জীবন যাত্রা শুধু ব্যয়বহুল নয় তেল চাল-ডাল আটা তেল লবন মরিচ পেয়াজ আজ পাওয়া যায়তো কাল পাওয়া যায় না!

৬. মুদ্রা স্ফীতি ২৫ – ২৬ % , এক সৌদি আরব দুইবার ও চীন দুইবার ঋণ সেলাইনে বাচায় রেখেছে!

এক কেজি আটার দাম উঠেছিলো ৬৩৬ রুপি যা ইউক্রেন স্পেশাল গমের দেশ দয়াপরবশ সরবরাহে ১৬০ রুপিতে নেমে এসেছে!

 

তারপর ও কি সেনাবাহিনীর বোতলের মদ ড্রামে ঢেলে ভর্তি ড্রাম থেকে মগ ভরে তুলে মদ খাওয়া বন্ধ হয়েছে!

পাকিস্তানি রা শেখ হাসিনার মত শাসক চায় কিন্তু বাংলাদেশের কিছু সো কল্ড ইসলামি লোক যারা ১ লা বৈশাখ নববর্ষ বাঙালি উৎসবে Anti Islamic মনে করে তারা পাকিস্তানের সেনা শাসনে ফিরতে চায়!

 

A D B সার্ভে করে যা বলুক, আশা ছিলো বাংলাদেশ কে পাকিস্তান করবো পাকিস্তান হলে সহজে বেহেশতে যাবো —–

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

শিরকি, মিথ্যা বাদী, উপকারীর উপকার অস্বীকার কারী এমনি ১৩ জনের কোন এবাদত কবুল হয় না (আল কুরআন)! মানুষ চোখ দিয়ে দেখে না মন দিয়ে দেখে!

মনের পর্দা করেন নারী পুরুষ উভয় কে হেফাজত করতে বলা হয়েছে (আল কুরআন).

 

পাকিস্তানের জাতির পিতা, জিন্নাহ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত