গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং ধর্ষণের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলি আটক থেকে মুক্তি পাওয়া কর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের সংগঠনটি দাবি করেছে, অভিযানের পর একাধিক কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্তত ১৫ জন যৌন নির্যাতনের অভিযোগ করেছেন, যার মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে বলে জানিয়েছে তারা।সংগঠনটির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় ৫০টি জাহাজ থেকে প্রায় ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। এসব জাহাজ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আয়োজকেরা জানিয়েছেন, কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে এবং অনেকের হাড় ভেঙে গেছে। পাশাপাশি একাধিক যৌন সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগিযযৌ রয়টার্সকে বলেন, তাদের পোশাক খুলে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে। অনেককে টেজার দিয়ে আঘাত করা হয়েছে। কয়েকজন যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।
এ ঘটনায় ইতালির প্রসিকিউটররা অপহরণ, নির্যাতন ও যৌন সহিংসতার অভিযোগ তদন্ত শুরু করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গাজাগামী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের যৌন হেনেস্তা ইতালীয় অর্থনীতিবিদ লুকা পোগি নির্যাতন
আপডেট:

