শনিবার, মার্চ ১৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি পুত্র এমপি তৌফিককে মন্ত্রীসভায় দেখতে চায় হাওরবাসী

আপডেট:

mআশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত নৌকার মাঝি সাবেক রাষ্ট্রপতি পুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিককে মন্ত্রীসভায় দেখতে চায় হাওর অঞ্চল তথা কিশোরগঞ্জবাসী।

তাঁদের প্রাণের দাবি, এক সময়ের অবহেলিত হাওর জনপদের নানা উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে পিতার মতো দিন-রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকেছেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি জনপ্রতিনিধি হয়ে সুখে-দুঃখে হাওরবাসাীর পাশে থাকাসহ এলাকার সার্বিক উন্নয়নকল্পে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে রেজওয়ান আহাম্মদ তৌফিক ২০০৯, ২০১৪,২০১৮ ও সর্বশেষ গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে চতুর্থ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসন থেকে বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৭ বার এমপি নির্বাচিত হয়ে প্রথমে সংসদের বিরোধী দলীয় উপনেতা পরে ডেপুটি স্পিকার, স্পিকার ও সর্বশেষ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রাষ্ট্রপতির শূন্য আসনে তাঁর বড় ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক নির্বাচিত হয়ে অবহেলিত হাওর অধ্যুষিত তিন উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে এলাকাবসীর কোন অভিযোগ নেই। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে এবার নির্বাচনে হাওরবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করেন।
এবার হাওরাঞ্চলের সবস্তরের শ্রেণী পেশার মানুষের প্রাণের দাবি, রেজওয়ান আহমেদ তৌফিক যেন এবার মন্ত্রী হন। এলাকাবাসী তাঁকে মন্ত্রী হিসাবে দেখতে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণছেন। ইদানিং মন্ত্রিপরিষদ রদ বদলের গুঞ্জন চলছে। এই গুঞ্জনে হাওরবাসী মন্ত্রীত্বে রেজওয়ান আহমেদ তৌফিকের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হক নূরু বলেন, ‘রেজওয়ান আহমেদ তৌফিক হাওরের যে সকল উন্নয়ন করেছেন, বিশেষ করে তিন উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেছেন। এখন আর কোন গ্রামের বিদ্যুতের সমস্যা নেই। নির্বাচনের সময় বিভিন্ন পথসভায় হাওরবাসী রেজওয়ান আহমেদ তৌফিককে এমপি নির্বাচিত করে মন্ত্রী হিসাবে দেখার দাবি জানিয়েছিল। এখন তা বাস্তবে পূরণ করতে হবেথ।
মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব বলেন, ‘হাওরবাসীর দাবি এবার পূরণ করতে হবে। রেজওয়ান আহমেদ তৌফিককে মন্ত্রী করে হাওরের ব্যাপক উন্নয়ন কাজকে এগিয়ে নেওয়ার জন্য হাওরবাসী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেনথ।
মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম বলেন, মন্ত্রী আমাদের চাই। শুধু মিঠামইনের জন্য নয়, গোটা হাওরের চেহারা পাল্টে দিবে। হাওরবাসীর কাঙিক্ষত উন্নয় করতে হলে রেজওয়ান আহমেদ তৌফিকের কোন বিকল্প নেইথ।
মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল ও ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোছলেহ উদ্দিন বলেন, ‘চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। তাঁর আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে হলে এবং হাওরের জনমানুষের দুঃখ লাঘবের একমাত্র দাবি আমরা রেজওয়ান আহমেদ তৌফিক এমপিকে মন্ত্রী আসনে দেখতে চাই।

বিজ্ঞাপন

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত