আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
প্রার্থীরা নির্বাচন আসলে শুধু ভোটের জন্য মানুষের কাছে আসে। মানুষের দু:খ দুর্দশা নিয়ে চিন্তা করার সময় তাদের থাকে না । তাই কিশোরগঞ্জ সদর উপজেলার উন্নয়নে কোন নেতা নয় একজন সেবককে নির্বাচিত করতে হবে।শনিবার দুপুরর বৌলাই ইউনিয়নে ও বিকালে যশোদল ইউনিয়নের দলিয়ারচর এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ্ সাফাত।
তিনি আরও বলেন,উপজেলা চেয়ারম্যান হিসেবে স্থানীয় কোন প্রার্থীকে নির্বাচিত করতে হবে। কারণ উপজেলার বাইরের কেউ নির্বাচিত হয়ে জনগণের দু:খ দুর্দশা দূর করতে পারবে না।তারা শুধু নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করে।
এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বৌলাই ইউনিয়নে বাক্কার মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোতালেব,সমাজসেবক জুয়েল,সমাজসেবক জহিরুল ইসলাম,সমাজসেবক রমজান,যুবলীগ নেতা হুমায়ুন,আল আমিন ও যশোদল ইউনিয়নের দলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সমাজসেবক আব্দুল হামিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী হাজী রফিকুল ইসলাম চান মিয়া,সমাজসেবক শফিফুল ইসলাম মেরাজ,নারীনেত্রী লিলি আক্তার দোলন,ইউপি সদস্য হারুন,সমাজসেবক আব্দুল মালেক,সমাজসেবক সোহানুর রহমান সোহান,সমাজসেবক বাবুল,সমাজসেবক রুবেল মিয়া সহ অন্যান্যরা।কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে শীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ সাফাত।
সদর উপজেলার বহিরাগত কাউকে আর ভোট দিবেন না-চেয়ারম্যান প্রার্থী সাফাত
আপডেট:

