শনিবার, মার্চ ১৪, ২০২৬

আমি রুটি হালুয়ার ভাগ নিতে আসি নাই,আমি এসেছি আপনাদের সেবা করতে -সাফাত

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ সাফাত বলেছেন,আমি কিশোরগঞ্জ সদর উপজেলায় রুটি হালুয়ার ভাগ নিতে আসি নাই,আমি এসেছি সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের সেবা করতে।বুধবার বিকালে কর্শাকড়িয়াল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ও দানাপাটুলি ইউনিয়নের পুরাতন মাঠের বাজার এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি আরো বলেন,যারা সামান্য কম্বলের লোভ সামলাতে পারে না তাদের আর ভোট দেবেন না।আমি বেচে থাকলে ছেড়া কাপড় পড়ে আর কাউকে ঈদ করতে হবে না।আমি আপনাদের পাশে আছি।আমি আপনাদের সেবক হতে চাই।আপনারা এবার ভোট দিয়ে নিজ নিজ কেন্দ্র পাহারা দিবেন।আপনাদের কাছে আবেদন বাইরের ভাড়াটিয়া কোন লোককে আর ভোট দিবেন না।কারন ঘরের ফুত লেংড়া হইলেও ভালা’।এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কর্শাকড়িয়াল ইউনিয়নে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম আংগুর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাসুদ মিয়া,ইউপি সদস্য আবুল কালাম,ইউপি সদস্য কামরুজ্জামান বিপ্লব,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কাকুলসহ আরো অনেকেই।দানাপাটুলি ইউনিয়নে সাবেক দানাপাটুলি ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন দুলাল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,বকুল মিয়া,সমাজসেবক কারিমুদ্দিন,মুক্তুব আলী,মোয়াজ্জেম সহ আরো আরো অনেকেই।কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ টি ইউনিয়নে শীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেদ সাইফুল্লাহ সাফাত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত