শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্মিলিত শক্তির বিরুদ্ধে স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ বিরোধী দলীয় নেতা : শফিকুর রহমান

আপডেট:

সিলেট/প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।জামায়াত আমির বলেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। গেল নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে জাতির সামনে এটা পরিষ্কার।তিনি বলেন, এই প্রথম বাংলাদেশে জামাত ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। জীবনে এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহতা’আলাও আমাদের দান করেছেন।

সবকিছু পেছনে ফেলে সম্মিলিত শক্তির বিরুদ্ধে আগামীতে লড়াইয়ের আহ্বান জানান জামায়াত আমির।
এর আগে সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টার এ আয়োজিত দিনব্যাপী এই শিবিরে বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই দলে দলে অংশ নেন। শিবিরের সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শিক শিক্ষা এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নৈতিকতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠিত ও আদর্শবান কর্মীর কোনো বিকল্প নেই।শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ। দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষণমূলক আলোচনা, মতবিনিময় এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এই শিক্ষাশিবির সংগঠনের সাংগঠনিক সক্ষমতা ও কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত